ভয়কে করি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয় হচ্ছে ভাইরাসের মতো। এটি ছোঁয়াচে। আমরা বেশিরভাগ মানুষই অন্ধকারকে ভয় পাই। পুরোনো বাড়ি, কবরস্থান, বাঁশঝাড় ইত্যাদি আমাদের অনেকের মনেই ভয়ের সৃষ্টি করে। খুব শক্তিশালী মনের অধিকারী না হলে যে কারও মধ্যেই যেকোনো স্থান (পুকুর, বাড়ি কিংবা কোনো আস্তানা) সম্পর্কে ভৌতিক কাহিনি শুনিয়ে ভয় ঢুকিয়ে দেওয়া সম্ভব। তাৎক্ষণিকভাবে তার মধ্যে ভীতি সঞ্চার হওয়ার কোনো প্রমাণ না পাওয়া গেলেও সেই ব্যক্তির মনের মধ্যে কোথাও না কোথাও ভয়টা লুকিয়ে থাকবেই, যেটা সময়মতো আক্রমণ করে মনকে কাবু করে দেবে; তথা ভয় ধরিয়ে দেবে। এ রকম ভয় ধরানো গেমস হচ্ছে ‘অ্যালোন ইন দ্য ডার্ক’। গেমের কাহিনি গড়ে উঠেছে ২০০৮ সালের আমেরিকার নিউইয়র্ক সিটিতে। সেন্ট্রাল পার্কের অদ্ভুত কিছু পরিবর্তনের ব্যাপারে অনুসন্ধান করার কাজ শুরু করে এডওয়ার্ড। পার্কের গাছগুলোর পরিবর্তন, কিছু অতিপ্রাকৃত পশুপাখির উপস্থিতি, অদ্ভুত সব পোকামাকড়ের ছড়াছড়ি—এসব বিষয় নগরবাসীকে ভাবিয়ে তোলে। এই ব্যাপারগুলোর সমাধান নিয়েই গেমের কাহিনি এগিয়ে চলবে। গেমটি ভাগ করা হয়েছে আটটি পর্বে। এটি ফার্স্ট পারসন ও থার্ড পারসন উভয় মোডেই খেলা যায়। হাতের কাছে যা পাওয়া যাবে এমন কিছু—যেমন: পাইপ, চেয়ার, কাঠের টুকরা, টেবিল ল্যাম্প, ফ্রাইপ্যান, ফায়ার এক্সটিংগুইশার ইত্যাদি—অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। এ কারণে সব মিলিয়ে গেমসটি খেলতে খারাপ লাগবে না। আর শব্দশৈলী বেশ আকর্ষণীয় হওয়ায় গেমসের মজা বেড় যাবে বেশ কয়েক গুণ।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্স পি/ভিস্তাপ্রসেসর: পেন্টিয়ার ফোর, ২.৪ গিগাহার্টজ/এমডি এক্সপি ২৪০০+ভিডিওকার্ড: ১২৮ মেগাবাইট ডাইরেক্ট এক্স সহযোগীডিভিডি রম ড্রাইভারর‌্যাম: ১ গিগাবাইট র‌্যামডাইরেক্ট এক্স ৯.০ সিহার্ড ডিস্কে ৮ গিগাবাইট খালি স্থান