ভর্তা বাহার
পান্তা ভাত আর ইলিশ তো থাকবেই, এর সঙ্গে নানা স্বাদের ভর্তা যোগ হলে তো সোনায় সোহাগা। দেখে নিন নাজমা হুদার দেওয়া নানা রকম ভর্তা তৈরির প্রণালিতিলোত্তমা তিল ভর্তাউপকরণ: খোসা ছাড়ানো তিল ১ কাপ, নারকেল কোরানো ২ টেবিল চামচ, শুকনা মরিচ ভেজে গুঁড়ো ১ চা চামচ, রসুন টালা ২ কোয়া, পেঁয়াজ টালা ২টি, লবণ স্বাদমতো।প্রণালি: সব একসঙ্গে পাটায় বেটে খুব ভালো করে মাখিয়ে ভর্তা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন।কালোজিরা ভর্তাউপকরণ: কালোজিরা আধা কাপ, রসুন কোয়া ২টি, পেঁয়াজ মাঝারি আকারের ২টি, কাঁচামরিচ ৩টি, লবণ স্বাদমতো।প্রণালি: কালোজিরা শুকনা তাওয়ায় ভেজে নিতে হবে। এবার রসুন গোটা কোয়া ভেজে নিয়ে পেঁয়াজ চার টুকরো করে তাওয়ায় ভাজতে হবে। একইভাবে কাঁচামরিচ ভেজে পাটায় কালোজিরা বেটে তার মধ্যে একে একে সব মিলিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন।টাকি মাছ ভর্তাউপকরণ: টাকি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টি, ধনেপাতা ১ মুঠো, লেবুর খোসা কোরানো সামান্য, সরিষার তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: মাছ হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। এবার কড়াইয়ে তেল, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে ভাজতে হবে। নরম হলে ধনেপাতা কুচি ও লেবুর খোসা দিয়েই নামিয়ে নিতে হবে। এবার মাছের সঙ্গে খুব ভালো করে মেখে ভর্তা তৈরি করতে হবে।সরিষা ভর্তাউপকরণ: সরিষা আধা কাপ, রসুন ২ কোয়া, শুকনো মরিচ ২টি, লবণ স্বাদমতো, ধনেপাতা ১ টেবিল চামচ।প্রণালি: নতুন সরিষা ধুয়ে বেটে নিতে হবে। রসুন শুকনো মরিচ তাওয়ায় টেলে নিতে হবে। এবার সরিষার সঙ্গে ধনেপাতা, রসুন, শুকনো মরিচ, লবণ দিয়ে আরও একবার বেটে নিতে হবে। ঠান্ডা-সর্দিতে এই ভর্তা ওষুধের মতো কাজ করে।বাহারি বেগুন ভর্তাউপকরণ: বেগুন ১টি (বড় সাইজ), সরিষা বাটা ১ চা চামচ, পোস্তদানা ১ চা চামচ, নারকেল মিহি বাটা ২ চা চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, মেথি আধা কাপ, সরিষার তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: বেগুনের গায়ে তেল মাখিয়ে পুড়িয়ে নিতে হবে। এবার পানিতে রেখে খোসা ছাড়িয়ে নিয়ে একটু ছেনে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হলে টমেটো দিয়ে নাড়াচাড়া করে টমেটো নরম হলে সরিষা, পোস্ত, নারকেল, কাঁচামরিচ ও লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে বেগুন দিয়ে কষাতে হবে। কড়াইয়ের তলা ছেড়ে এলে এবং একটু আঠালো হলে নামিয়ে নিতে হবে। চিতই পিঠার সঙ্গে এই ভর্তা খাওয়া যায়।চ্যাপা শুঁটকি ভর্তাউপকরণ: চ্যাপা শুঁটকি ৪-৫টি, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি আধা চা চামচ, সরিষার তেল সিকি কাপ, লবণ স্বাদমতো, শুকনো মরিচ ৬-৭টি।প্রণালি: চ্যাপা তাওয়ায় টেলে নিয়ে পানি দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। এবার কড়াইয়ে তেল, আদা, রসুন দিয়ে একটু পরে পেঁয়াজ দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ নরম হলে নামিয়ে মাছের সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আবার কড়াইয়ে থাকা অবস্থায় মাছ দিয়ে কষিয়ে ওপরে তেল উঠলে নামিয়ে নিতে হবে। দুভাবেই চ্যাপা শুঁটকি ভর্তা করা যায়। শুকনো মরিচ তেলে ভেজে উঠিয়ে সামান্য লবণ দিয়ে হাতে মেখে নিয়ে মাছের সঙ্গে মেলাতে হবে।