ভর্তি আবেদনের খুঁটিনাটি
আবেদন করব এসএমএসে নাকি অনলাইনে—ভর্তি-ইচ্ছুক সব শিক্ষার্থীর এখন এটিই প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থী নতুন এই দুই পদ্ধতিতে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ছেন, যদিও একটু মনোযোগ দিয়ে পূরণ করলেই দেখা যাবে, বিষয়টি মোটেও কঠিন কিছু নয়। শিক্ষার্থীদের প্রয়োজনেই কিছু তথ্য এখানে দেওয়া হলো:মুঠোফোনের ক্ষেত্রে সব বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রার্থীকে এসএমএস করতে হবে টেলিটকের ১৬২২২ নম্বরে। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে শুধু এইচএসসি পরীক্ষার তথ্য দিয়ে মেসেজ পাঠাতে হয়। তবে কোনো কোনোটির জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার তথ্য দিয়ে এসএমএস করতে হবে।মুঠোফোনে আবেদন করতে একেক বিশ্ববিদ্যালয়ের ও ইউনিটের কি-ওয়ার্ড ভিন্ন। জেনে নেওয়া যাক সে সব তথ্য— শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের কী-ওয়ার্ড: SUSTইউনিটের কি-ওয়ার্ড: এ ইউনিটের সব বিভাগ A, আর্কিটেকচারসহ বি ইউনিটভুক্ত সব বিভাগ B, এবং আর্কিটেকচার ব্যতীত বি ইউনিটভুক্ত সব বিভাগ B1।জগন্নাথ বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের কি-ওয়ার্ড: JNUইউনিটের কি-ওয়ার্ড: বিজ্ঞান অনুষদ A, কলা অনুষদ B, ব্যবসায় শিক্ষা অনুষদ C এবং সামাজিক বিজ্ঞান অনুষদ D।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার তথ্য দিতে হবে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের কী-ওয়ার্ড: BRUইউনিটের কি-ওয়ার্ড: কলা+সামাজিক বিজ্ঞান অনুষদ A, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ B এবং বিজনেস স্টাডিজ অনুষদ C।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের কি-ওয়ার্ড: CUETইউনিটের কি-ওয়ার্ড: প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ KH, প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ KHAরাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কি-ওয়ার্ড: RUইউনিট কি-ওয়ার্ড: কলা A1-A6, আইন B, বিজ্ঞান C1, C2, বিজনেস স্টাডিজ D, সামাজিক বিজ্ঞান E1, E2, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান F1-F3 কৃষি G, প্রকৌশল H।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার তথ্য দিতে হবে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের কি-ওয়ার্ড: SAUঅনুষদের কি-ওয়ার্ড: কৃষি অনুষদ A, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ B (পছন্দের জন্য এবি/বিএ লিখতে হবে)। কুমিল্লা বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়েলর কি-ওয়ার্ড: COUইউনিটের কি-ওয়ার্ড: স্কুল অব সায়েন্স A, স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনেটিজ/সোশ্যাল সায়েন্স B, বিজনেস স্টাডিজ C, কম্বাইন্ড ইউনিট D। অনলাইনে আবেদনঅনলাইনে আবেদন করতে আপনাকে পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে। অনলাইনে আবেদন করে ব্যাংক, এসএমএস কিংবা কোথাও ডাক বিভাগের মাধ্যমে টাকা জমা দিতে হবে। কি-ওয়ার্ডগুলো জেনে নেওয়া যাক।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের কি-ওয়ার্ড: JSTUইউনিটের কি-ওয়ার্ড: A, Bপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের কি-ওয়ার্ড: PSTUইউনিটের কি-ওয়ার্ড: যথাক্রমে A, B, Cএখানে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার তথ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়আবেদনের জন্য আগে প্রার্থীকে বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রিক মানি অর্ডার (ইএমও) আবেদনের জন্য নির্ধারিত ফি দিয়ে ফরম নিতে হবে। টাকা জমা সাপেক্ষ একটি গোপন পিন নম্বর দেওয়া হবে। বিস্তারিত ওয়েবসাইটে। ওয়েবসাইট: www.iceiu.info/admission ঢাকা বিশ্ববিদ্যালয়আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইট: www.admission.univdhaka.edu। বিস্তারিত নির্দেশনাও একই ওয়েবসাইটে পাওয়া যাবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়আবেদনের জন্য ব্রাউজ করতে হবে www.admission-kuet.ac.bdবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়আবেদন করতে হবে অনলাইনে। ফি জমা দিতে হবে ডাক বিভাগে। অন্য কোনোভাবে টাকা জমা দেওয়া যাবে না। ওয়েবসাইট: www.bau.edu.bd বোর্ডের কি-ওয়ার্ডবিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের কি-ওয়ার্ড (প্রথম অক্ষর) ভিন্ন হতে পারে। তবে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর নির্ধারিত আছে একই। জেনে নিন বোর্ডের প্রথম তিন অক্ষর কোন বোর্ডের জন্য কী হবে। ঢাকা—DHA, সিলেট—SYL, বরিশাল—BAR, চট্টগ্রাম—CHI, কুমিল্লা—COM, দিনাজপুর—DIN, যশোর—JES, রাজশাহী—RAJ, মাদ্রাসা—MAD এবং কারিগরি—TEC।