ভর্তি পরীক্ষার নতুন তারিখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ছিল ৯ ও ১০ নভেম্বর। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। টেলিটক মুঠোফোনের মাধ্যমে আবেদন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। আগে ৬ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার সময়সূচি পত্রিকায় বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd ) শিগগগিরই দেওয়া হবে।