প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার থেকে আবেদন করতে পারবেন। ২৫ অক্টোবর পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে আবেদন করা যাবে।
৭ নভেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে ২১০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়ে এক ঘণ্টার লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cvasu.ac.bd <http://www.cvasu.ac.bd/>) ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।