ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। এক বছর মেয়াদের এই কমিটির সদস্যরা হলেন সভাপতি ফয়সাল সিদ্দিকী, সহসভাপতি আবির আহাম্মেদ, সাধারণ সম্পাদক সোমেন বড়ুয়া, কোষাধ্যক্ষ ফয়সাল নাছের, প্রকল্প কর্মকর্তা মো. সজীব, জনসংযোগ কর্মকর্তা তানজিলা মজুমদার ও মানবসম্পদ কর্মকর্তা নাসিদা আক্তার।

উল্লেখ্য, ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক সংগঠন। যেটি ২০১১ সাল থেকে দেশের জেলা পর্যায়ে এ কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রথম বিভাগীয় পর্যায়ে কমিটির গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।