ভলান্টিয়ার ফর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদের (নভেম্বর ১৫-নভেম্বর ১৬) কমিটিতে মনোনীতরা হলেন সভাপতি সোমেন বড়ুয়া, সহসভাপতি শুভাশীষ দাশ, সাধারণ সম্পাদক রিফাত সামির, কোষাধ্যক্ষ ফারুক মিয়া, প্রকল্প সমন্বয়ক মোহিত দেব নাথ, মানবসম্পদ সমন্বয়ক মোহাম্মদ রাশেদ হোসেন ও জনসংযোগ সমন্বয়ক তানজিলা মজুমদার। উল্লেখ্য, ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১১ সাল থেকে দেশের জেলা পর্যায়ে এ কমিটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিজ্ঞপ্তি।