ভলিবল দলকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম
আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী উভয় ভলিবল দল এবার আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কৃতী ভলিবল খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।
নগরের জামালখানের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। সভাপতিত্ব করেন ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি ও উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে এডুকেশনাল অ্যাডিমিনিস্ট্রেশন অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ফেব্রিক্স মোয়াইয়া নাফিকো। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি সিন্ডিকেট সদস্য সুলতান আহমদ, সৌরেন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে প্রমুখ।
আলোচনা শেষে উপাচার্য ও অতিথিরা খেলোয়াড়দের হাতে উপহার তুলে দেন। বিজ্ঞপ্তি।