ভলিবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ শামীম আহমেদের সঙ্গে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ে ভলিবল দলের খেলোয়াড়েরা
কোচ শামীম আহমেদের সঙ্গে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ে ভলিবল দলের খেলোয়াড়েরা

৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল বিভাগে জেলা পর্যায়ে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এখন দলটি উপ–অঞ্চলে খেলবে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজকে ২-০ সেটে হারায়। ৯ জানুয়ারি সকাল ১০টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের খেলোয়াড়েরা হলো আফিফা নাজিম, মাফরুহা নিজাম, উলফাত কাসাফ, ইফফাত আরা, দ্বীপানীতা বড়ুয়া, ইসরাত ইয়াসমিন, মহিমা জান্নাত, সাদিয়া আরেফিন, ইসরাত জাহান, তাসনীম আলম ও অনন্যা। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শামীম আহমেদ।
উল্লেখ্য, ২০-২২ জানুয়ারি নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপ–অঞ্চলের খেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি