ভালোবাসা দিবসে দোকানে কার্ড কিনতে গেছে রনন। রনন: ভাই, ‘আমি শুধু তোমাকেই ভালোবাসি’—এমন বক্তব্যনির্ভর কার্ড আছে আপনাদের কাছে?দোকানদার: অবশ্যই। এই কার্ডগুলো দেখুন।রনন: হুম্ম। এবার আমাকে এখান থেকে ১০টা কার্ড দিন!স্ত্রীর ৫০তম জন্মদিন উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করা হলো স্বামী ইশতিয়াক সাহেবকে। ইশতিয়াক বলতে শুরু করলেন, ‘আজ এই আনন্দের দিনে আমি আমার প্রিয়তমা, সহধর্মিণী...ইয়ে মানে আমার ভালোবাসার মানুষ, আমার জীবন-মরণের সাথি...আমার প্রিয় স্ত্রীকে জানাই শুভ জন্মদিন।’অতিথিরা চলে যেতেই ইশতিয়াকের স্ত্রী ছুটে এলেন, ‘তুমি সত্যিই আমাকে আজও এত ভালোবাস?’ইশতিয়াক: ‘ইয়ে মানে, আমি আসলে তোমার নাম মনে করতে পারছিলাম না!’প্রিয়তমা স্ত্রী আমার,তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর দিনগুলো যেন আর কাটছেই না। তুমি যে আমার কতটা আপন ছিলে, তা এখন বুঝতে পারছি। দয়া করে আমার ওপর রাগ করে থেকো না। ফিরে এসো। আমি যে তোমাকে ছাড়া বাঁচব না!ইতি, তোমারই হতভাগা স্বামী।বি.দ্র: লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা জেতায় তোমাকে অভিনন্দন!মৃত্যুর আগ মুহূর্তে রহিম সাহেব বলছেন তাঁর স্ত্রীকে, ‘ওগো শুনছ, আমি তোমার কাছে আজ কিছু সত্য বলে যেতে চাই।’স্ত্রী: ‘বলো।’রহিম সাহেব: ‘তোমার সঙ্গে মিথ্যে বলতে আমার একদমই ভালো লাগত না। তবু, কখনো কখনো মিথ্যা বলতে হয়েছে। খাটের নিচে একটা কাঠের বাক্স দেখতে পাবে। যখনই আমি তোমার সঙ্গে কোনো প্রতারণা করেছি, তখনই আমি ওই বাক্সে একটা করে ডিম রেখেছি, যাতে মৃত্যুর আগে তোমার কাছে আমার মিথ্যার হিসাব দিয়ে যেতে পারি।’রহিম সাহেবের স্ত্রী খাটের নিচ থেকে বাক্স বের করলেন। দেখলেন, বাক্সের ভেতর একটা কাগজের প্যাকেট আর তিনটা ডিম। স্ত্রী: ‘প্রিয়তম! তুমি সারা জীবনে আমার সঙ্গে মাত্র তিনবার মিথ্যা বলেছ?!যাও তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু এই কাগজের প্যাকেটে কী?’রহিম সাহেব: ‘কাগজের প্যাকেটের ভেতর পাঁচ হাজার টাকা আছে। যখনই ডিমের সংখ্যা এক হালি হয়েছে, আমি সেগুলো বিক্রি করেছি!’সর্দারজিকে বলছেন সর্দারজির প্রেমিকা, ‘অনেক দিন তো হলো, আমার মনে হয়, আমাদের দুজনেরই এখন বিয়ে করার সময় এসেছে।’সর্দারজি: ‘হুম্ম, তা তো বুঝলাম, কিন্তু আমাদেরকে কে বিয়ে করবে!’ সংগ্রহ: মো. সাইফুল্লাহ