ভাঁজনীতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা বিষয় আমি বুঝে গেছি আজসবখানে আজকাল দিতে হবে ভাঁজ।স্বার্থ হাসিল হবে ভাঁজে চললেইবসের কথায় শুধু জি জি বললেই।বস যদি হাসি দেয় দাঁত বের করিরেগে গেলে তক্ষুনি বলি, ‘স্যার, সরি।’কখন আসছে বস ধান্দায় থাকিকাগজপত্র সব গোছগাছ রাখি।অন্যেরা সারা দিন কাজ করে যায়আমি শুধু বস এলে ঘুরি পায় পায়।রাজনীতি? সেখানেও দিতে হবে ভাঁজশত্রু হবে না কেউ, হবে সব কাজ।এ আমল সে আমল দু আমলে আমিবাড়ি গাড়ি বানাচ্ছি সব দামি দামি।দু আমলে ক্ষমতায় থাকে মামা-কাকাফাইলের তদবিরে আমি খুব পাকা।ঠিকাদারি-টেন্ডার ফোনে হয় কাজসবার ওপরে ভাঁজ—সত্য যে আজ।নিয়ম শিকায় তুলি, বাদ আজ নীতিনেই কোনো টেনশন করি ‘ভাঁজনীতি’।