ভাইফোঁটায় তারকা ভাইবোনদের সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।
এভাবেই শ্যামাপূজার দুই দিন পর বোনেরা যমের মুখে ছাই দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করেন। ভাইফোঁটার ‘ভালো নাম’ ভ্রাতৃদ্বিতীয়া। ৬ নভেম্বর উদ্‌যাপিত হলো দীপোৎসবকল্পে বর্ণিত ইতিহাস অনুসারে প্রায় আড়াই হাজার বছরের পুরোনো এই উৎসব। যম আর যমুনা ছিলেন যমজ দুই ভাইবোন। যমুনার বিয়ে হয় শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামের সঙ্গে। বিয়ের দিন যমুনা তো চলে যাচ্ছেন শ্বশুরবাড়ি, ভাইকে দেখে রাখবে কে? তাই যাওয়ার সময় ভাই যমের কপালে ফোঁটা দিয়ে সে যেন সব অশুভ থেকে মুক্ত থাকে, সেই মঙ্গলকামনা করেন। সেটি ছিল কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। এ জন্য ভাইফোঁটাকে ‘যম দ্বিতীয়া’ও বলে। তবে ভাইফোঁটার দিনে ভাইয়েরাও বোনদের উপহার দেন। যম থেকে রক্ষা করল যে বোন, তাকে তো উপহার দিতেই হবে! দেখে নেওয়া যাক তারকা ভাই–বোনদের। কোন বোনেরা ভাইফোঁটা দিয়ে রক্ষা করলেন ভাইদের।
১ / ৯
কার্তিকের বোন কৃতিকা তিউয়ারি পেশায় চিকিৎসক। প্রকৌশলী কার্তিক তাঁর বোন সম্পর্কে প্রায়ই মিডিয়াতে বলেন, ‘ও আমার চেয়ে একটু বেশি শিক্ষিত।’ মহামারিকালে কৃতিকা পুরোটা সময় প্রথম সারির যোদ্ধা হিসেবে তাঁর পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। এই দুই ভাইবোন দুজনকে নিয়ে খুব গর্বিত। এই দুই ভাইবোনের বাবাও চিকিৎসক
২ / ৯
এই দুই ভাইবোন নিয়মিত দেখা দিচ্ছেন ম্যাগাজিনে। দুজনেই বলিউড তারকা। যদিও দুজনের বাবা বনি কাপুর হলেও মা ভিন্ন। অর্জুন কাপুরের মা মোনা শৌরি কাপুর ও জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী
৩ / ৯
অর্জুন কাপুরের সঙ্গে বোন আংশুলা কাপুর। আংশুলা করপোরেট মিডিয়ায় সফল ক্যারিয়ার গড়েছেন। তিনি পাঁচ মাস গুগলে কাজ করেছেন। ভালো ছাত্রী হিসেবে নাম আছে তাঁর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বার্নার্ড কলেজ থেকে তিনি ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে সেরা শিক্ষার্থীর অ্যাওয়ার্ড পেয়েছেন
৪ / ৯
নূপুর শ্যানন সংগীত তারকা স্টেবিন বেনকে ভাই বানিয়েছে
৫ / ৯
সোনু কাক্কার ভাই টনি কাক্কারকে দিয়েছে ভাইফোঁটা
৬ / ৯
ভাই সুমন দাসের সঙ্গে শ্রাবন্তী।
৭ / ৯
রাজ চক্রবর্তীকে ভাইফোঁটা দিচ্ছেন তাঁর বোন
৮ / ৯
এদিকে রাজের স্ত্রী শুভশ্রী ভাইফোঁটা দিচ্ছেন সুরকার ও মিউজিক কম্পোজার জিৎ গাঙ্গুলিকে
৯ / ৯
ভাই মৈনাক দামকে ভাইফোঁটা দিয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন পাউলি দাম

সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সমস্ত ছবি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।