ভাঙনের নতুন কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে বার্তা (এসএমএস), টুইটার, ফেসবুক আর ই-মেইলে প্রিয়জনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার মধ্য দিয়ে সম্পর্ক ধরে রাখাটাই আজকের যুগের রীতি। কিন্তু যুক্তরাজ্যে বিবাহিত দম্পতিদের ওপর পরিচালিত এক জরিপে বলা হচ্ছে উল্টো কথা। বেশিসংখ্যক মাধ্যমে যোগাযোগের ফলে দম্পতিদের সম্পর্কে ভাঙনই শুরু হয়। এ গবেষণার ফলাফল ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ইনস্টিটিউটের গবেষক বার্নি হোগ্যান বলেন, বেশি যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সম্পর্কে অতৃপ্তি দেখা দেয়। ১০টি মাধ্যম ব্যবহারে অভ্যস্ত এবং বিবাহিত ২৪ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। ভালোবাসার সম্পর্কে প্রযুক্তিনির্ভর মাধ্যম ব্যবহারের সুবিধা আছে, তবে তার একটি সীমা অবশ্যই রয়েছে। লাইভসায়েন্স।