ভাঙা ঘরে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিত্যক্ত–ঘোষিত মাদ্রাসা ভবেনও চলে পাঠদান
পরিত্যক্ত–ঘোষিত মাদ্রাসা ভবেনও চলে পাঠদান

ভবন বলতে খুঁটির ওপর টিনের চালা। চারপাশের বেড়া নেই। বসার বেঞ্চও নেই। মেঝেতে বসে পাঠ িনচ্ছে শিশুরা। আরেকটি ভবনে পাকা দেয়াল ও টিনের চালা থাকলেও তা বেহাল। দেয়াল বড় বড় ফাটল। টিনের চালায় ফুটো। এই চিত্র কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়নক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার।

চারপাশের বেড়া নেই। বসার বেঞ্চও নেই। মেঝেতে বসে পাঠ িনচ্ছে মহেশখালী উপজেলার হোয়নক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিশুরা l প্রথম আলো
চারপাশের বেড়া নেই। বসার বেঞ্চও নেই। মেঝেতে বসে পাঠ িনচ্ছে মহেশখালী উপজেলার হোয়নক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিশুরা l প্রথম আলো

পরিত্যক্ত ভবনে চলছে এই মাদ্রাসার ইবতেদায়ি থেকে দাখিল শ্রেণির প্রায় ৭০০ শিক্ষার্থীর পাঠাদান। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন মাদ্রাসার শিক্ষকেরা।
মাদ্রাসা সূত্র জানায়, ১৯৮০ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা হওয়ার পর মাটির ঘরে নিয়মিত পাঠদান চলে আসছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ১৯৮৫ সালে মাটির ঘরটি ভেঙে যায়। এরপর পাকা দেয়াল ও টিনের চালার নতুন ভবন নির্মাণ করা হয়। তাও ১৯৯১ সালের ২৯ এপ্রিলে ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়। তখনই দেয়ালে ফাটল দেখা দেয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আর সংস্কারের উদ্যোগ নেয়নি। সর্বশেষ ১২ মে ভূমিকম্পে ওই মাদ্রাসার একটি ভবনের দুটি কক্ষের দেয়াল ধসে পড়ে। দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির অন্তত দুই শতাধিক শিক্ষার্থী। ঘটনার পর থেকে ওই দুই শ্রেণির অধিকাংশ শিক্ষার্থী মাদ্রাসায় আসছে না।
সরেজমিনে দেখা গেছে, দুটি ভবনে মাদ্রাসার পাঠাদান চলছে। দুটি ভবনেরই নাজুক অবস্থা। একটি ভবনে শুধু টিনের চালাই আছে। শিক্ষার্থীরা বসেছে মাটিতে। অন্য ভবনের আটটি দারজার মধ্যে চারটি ও ৩২ জানালার মধ্যে ২০টি জানালাই ভাঙা।
মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ মোস্তফা কামাল ও মোহাম্মদ তারেক বলে, মাদ্রাসায় বসার নেই কোনো বেঞ্চ নেই। এ কারণে তারা মাটিতে বসে নিয়মিত পাঠ নিচ্ছে। আর বৃষ্টি হলেই ওপর থেকে পড়ে পানি। অনেক সময় বইপত্র ভিজে নষ্ট হয়ে যায়।
মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এই সমস্যার মধ্যেও শিক্ষার্থীরা ইবতেদায়ি, জেডিসি ও দাখিলে ভালো ফল করে আসছে। ২০১৪ সালে ইবতেদায়ি সমাপনীতে ৯৮ এবং জেডিসিতে ও দাখিলে পাসের ৯৯ শতাংশ।
মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) মাওলানা জালাল উদ্দিন বলেন, শুধু মাদ্রাসার একটি ভবনের জন্য টানা সাত-আট বছর ধরে স্থানীয় সাংসদ থেকে শুরু করে জেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বারবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। ফলে ঝুঁকি জেনেও শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
উপজেলা সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, ভবন মেরামতের বিষয়ে স্থানীয় সাংসদের নির্দেশে গত ২০ ফেব্রুয়ারি ওই মাদ্রাসা পরিদর্শন করতে গেলে দেখা যায় ভবন মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। এ জন্য ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। জরুরি ভিত্তিতে নতুন করে ভবন তৈরি করার বিষয়ে সাংসদকে অবহিত করা হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল হক বলেন, ওই মাদ্রাসায় নতুন একটি ভবন নির্মাণে বিষয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
জানতে চাইলে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেকুল্লাহ রফিক বলেন, আগের জনপ্রতিনিধিরা শিক্ষার উন্নয়নের জন্য এলাকায় কোনো কাজ করেননি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবে ভবিষ্যতে হোয়ানক রশিদিয়া মাদ্রাসায় একটি ভবন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হবে।