প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের সংস্কারকাজ গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। গত ৫ আগস্ট স্থানীয় চিংড়িঘেরের মালিকেরা কালভার্টের নিচে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় সড়কটি ভেঙে যায়। ফলে দুর্ভোগে পড়ে ধলঘাট ও মাতারবাড়ীর প্রায় ৫০ হাজার মানুষ। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের ভাঙা সড়ক সংস্কারের জন্য ৬ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, ৩০ জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে ঠিকাদারকে।