ভাটিখাইন ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি পটিয়ার ভাটিখাইন ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম পরিষদ মিলনায়তনে ২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে আয় দেখানো হয়েছে ২০ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ১৮ লাখ ৬৮ হাজার ৩৩৫ টাকা। এ ছাড়া রাস্তাঘাট উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১০ লাখ ৮৫ হাজার টাকা।বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত মোহাম্মদ রহমত উল্লাহ। বক্তব্য দেন প্রকৌশলী মোহাম্মদ আলম, অমল কান্তি চৌধুরী, অজিত কুমার বড়ুয়া, মোতাহের নবী, নুরুল হক প্রমুখ।