ভাপা পিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

তখন আমি ক্লাস থ্রিতে পড়ি। পৌষ মাস। চারদিকে পিঠা খাওয়ার ধুম। বাবা ছুটিতে বাড়ি এসেছেন বলে মা ভাপা পিঠার আয়োজন করছিলেন। আমি সারা দিন আনন্দের সঙ্গে সন্ধ্যায় পিঠা খাওয়ার জন্য অপেক্ষা করছি।
সন্ধ্যায় বারান্দায় পাটি বিছিয়ে বড় ভাইয়ের সঙ্গে পড়তে বসেছি। মা রান্নাঘরে ভাপা পিঠা বানাচ্ছেন। পিঠার মিষ্টি গন্ধ নাকে এসে লাগল। আমি আর বসে থাকতে পারলাম না। রান্নাঘরে গিয়ে একটা গরম পিঠা হস্তগত করে ফেললাম। পিঠা হাতে নিয়ে রান্নাঘর থেকে আসছি। এর মধ্যে আচমকা একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। ঘেউ ঘেউ শুনে এতই চমকে উঠলাম যে আমার হাত থেকে পিঠা পড়ে গেল। আমি পিঠা ফেলে দৌড় দিয়ে মায়ের কোলে গিয়ে পড়লাম। মা মনে করেছিলেন, কুকুরটি আমার হাত থেকে পিঠাটি কেড়ে নিয়ে গেছে। শুধু এই ভয়ের জন্যই সেদিন আলাদা খাতির পেয়েছিলাম সবার!

এস এম জাকারিয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।