ভাপা পিঠা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার দাদুবাড়ি রাজশাহীতে। প্রায় প্রতিবছরই সেখানে বেড়াতে যাওয়া হয়, বিশেষ করে শীতের সময়। শীতের অন্যতম আকর্ষণ ভাপা পিঠা, যেটিকে ওই এলাকায় ধুপি পিঠা বলা হয়। দাদুবাড়ি গেলে আমার ফুপি আমাকে ধুপি পিঠাসহ মজার মজার আরও অনেক কিছু বানিয়ে খাওয়ান। একবারের ঘটনা। সেবার আমরা যাওয়ার দুই দিন পার হলেও ফুপি ধুপি পিঠা বানিয়ে খাওয়াননি। তাই আমি পিঠা খাওয়ার লোভে ফুপিকে বললাম, ‘ধুপি, ফুপি পিঠা খাব।’ আর সঙ্গে সঙ্গেই ফুপি হাসতে শুরু করলেন। আমি তো অবাক! ভাবলাম, এতে হাসির কী আছে! কিছুক্ষণ পর বুঝতে পারলাম, ভুলটা কী ছিল। আমার বলার কথা ছিল, ‘ফুপি, ধুপি পিঠা খাব।’ তা না বলে আমি উল্টোটা বলেছি! এমবিবিএস দ্বিতীয় বর্ষ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।