ভাবনাদের খেলাঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে প্রচ্ছদ প্রমত্ত সকালের অভিধান খুলে
পাঠ করতে
ভুলে গেছে সব নিয়ম
আমি তারই নিম্নবর্গীয় আবেদন শিখেছি।
হাল-খাজনাটা দিয়েই খালাস করে নিয়ে—
পুঞ্জীভূত পারাপার ভাবনাদের খেলাঘর
নিয়ম ভেঙে চলে আমার জমিদারি।
সাদা কাচের চুড়ি পড়তে গিয়ে একটা
দুটা ভেঙে যায়
চোখের নীলাভ কাজল গলে পড়ে বিন্দু জলে
মনের বেদনাতুর সংলাপ
তবু মেনে থাকে লাল মলাটে হালখাতার হিসাব।