ভারতীয় চলচ্চিত্র উৎসব ৮ ও ৯ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় এবার ৮ ও ৯ জুন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজন করেছে ভারতীয় চলচ্চিত্র উৎসব। দুই দিনব্যাপী এই উৎসবে ভারতের বিভিন্ন ভাষার আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৮ জুন সকাল ১০টা ৪৫ মিনিটে সুজয় ঘোষ পরিচালিত চলচ্চিত্র কাহানী, বিকেল তিনটায় গিরিশ কাসারভল্লি পরিচালিত দ্বীপ প্রদর্শিত হবে।