ভারতীয় নৌবাহিনীর প্রধানের প্যাসিফিক জিনস গ্রুপের কারখানা পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ানের সঙ্গে প্যাসিফিক জিনস গ্রুপ ও বেপজার কর্মকর্তারা
ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ানের সঙ্গে প্যাসিফিক জিনস গ্রুপ ও বেপজার কর্মকর্তারা

ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গত ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিনস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউনিভার্সেল জিনস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন । এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়াম্যান মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান, বেপজার মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর, চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক খুরশিদ আলম, কর্ণফুলী ইপিজেডের মহাব্যবস্থাপক নাহিদ মুন্সীসহ নৌবাহিনী ও বেপজার অনেক উচ্চপদস্থ কর্মকর্তা।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রুপের চেয়ারম্যান এম নাসির উদ্দীন ও অন্যতম পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর প্রতিনিধিদলকে প্রতিষ্ঠানে স্বাগত জানান। তাঁরা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করেন। বিজ্ঞপ্তি।