ভারতে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিল প্রিমিয়ার ক্রিকেট দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ২৩তম প্রদীপ স্মৃতি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল। ওডিশা রাজ্যের ভাদ্রাক জেলার তিল্ল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দল।
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম সারির আটটিসহ বাংলাদেশ ও নেপালের চারটি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশ নেয়।
নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাঠমান্ডু ক্রিকেট একাডেমি দলকে পাঁচ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।
১০ ফেব্রুয়ারি দেশে ফেরার পর ক্রিকেট দলের সদস্যরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তি।