
ভারতের পঞ্চিমবঙ্গের বহরমপুরে চট্টগ্রামের তির্যক নাট্যদলের নাটক নিয়ে চার দিনব্যাপী নাট্যমেলা ২৩ জানুয়ারি শুরু হবে। তির্যকের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহরমপুরের রবীন্দ্রসদনে ‘নাটকে চট্টগ্রাম’ শিরোনামে এই নাট্যমেলা উপলক্ষে স্মরণিকা ও বুলেটিন প্রকাশিত হবে। এই আয়োজনে তির্যকের তিনটি নাটক প্রদর্শনী, সম্মাননা জ্ঞাপন, ৪০ বছরের স্মারক প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৩ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় নাট্যমেলা উদ্বোধন করবেন অভিনেত্রী ছন্দা চ্যাটার্জি। প্রতিদিন মুক্তমঞ্চে তির্যকের শিল্পীরা চট্টগ্রামের লোকগান পরিবেশন করবেন। অনুষ্ঠানে তির্যকের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চার নাট্যজনকে সম্মাননা জ্ঞাপন করা হবে।
তাঁরা হলেন কলকাতার ছন্দা চ্যাটার্জি, কলকাতার নাট্য নির্দেশক ও অভিনেতা অশোক মুখোপাধ্যায়, বহরমপুরের নাট্যকার শক্তিনাথ ভট্টাচার্য এবং বহরমপুরের নাট্য নির্দেশক ও অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। নাট্যমেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, সফোক্লিসের ইডিপাস ও রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন মঞ্চায়ন করবে তির্যক। বিজ্ঞপ্তি।