ভারতে মঞ্চস্থ হলো ইচ্ছামৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাউলকেল্লা ওডিশায় ‘স্পন্দন’ আয়োজিত আন্তর্জাতিক নাটক ও নৃত্য উৎসবে চট্টগ্রামের সাউথ এশিয়ান ইবসেন সেন্টারের নাটক হেনরিক ইবসেনের ‘রোসমারশোল্ম’ অবলম্বনে ইচ্ছামৃত্যু নাটকটি ২৯ ডিসেম্বর মঞ্চস্থ হয়। পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবে বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, ব্রাজিল ও ভারতের বিভিন্ন প্রদেশের নাট্যদল অংশগ্রহণ করে। সাউথ এশিয়ান ইবসেন সেন্টার সভাপতি ড. সৌরেন বিশ্বাসের নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল উৎসবে অংশগ্রহণ করে। নাটকটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, শুভ্রা বিশ্বাস, সাহিদ উদ্দিন আহমেদ, শাহিনুর সরওয়ার, নাজমা আক্তার। নাটকটি নির্দেশনা দিয়েছেন কুন্তল বড়ুয়া, আলোক পরিকল্পনা নাসির-উল হক খোকন, সহকারী নির্দেশনা সুবীর মহাজন। বিজ্ঞপ্তি।