ভারতের এমএন দস্তুরের সঙ্গে জিপিএইচের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ জুন রাতে নগরের একটি হোটেলে ভারতের এমএন দস্তুর অ্যান্ড কোম্পানির সঙ্গে বাংলাদেশের জিপিএইচের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (ইপিসিএম) বিষয়ক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ভারতীয় সংস্থার সঙ্গে জিপিএইচের এই চুক্তি লৌহজাতীয় পণ্য উৎপাদনে তাদের সক্ষমতা বাড়াবে। জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পাঁচ বছর ধরে একটি সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইস্পাত প্ল্যান্ট গড়ে তুলতে কাজ করছে জিপিএইচ। আধুনিক প্রযুক্তি স্থাপনের ফলে এই প্ল্যান্টে ৫০ ভাগ বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় হবে এবং গ্যাসের ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে। বিজ্ঞপ্তি।