ভারতের শিশুনাট্য প্রদর্শনীতে যাচ্ছে কিড্স কালচারাল ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উডিশা প্রদেশের কটাকে আগামী ২০-২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে গ্লোবাল চিলড্রেনস থিয়েটার ফেস্টিভ্যাল ২০১১। এতে শিশুনাট্য প্রদর্শনীর জন্য চট্টগ্রামের কিড্স কালচারাল ইনস্টিটিউট আমন্ত্রিত হয়েছে। উৎসবে ইনস্টিটিউট প্রযোজিত মাইমো ড্রামা-কাকতাড়ুয়া (রচনা: সৌরভ শাখাওয়াত ও গোলাম মোস্তফা) প্রদর্শিত হবে। চূড়ান্ত দল গঠনে সংস্থার প্রশিক্ষিত শিশুশিল্পী ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত পারফর্মিং আর্টসে (নৃত্য, অভিনয়, সংগীত ও আবৃত্তি) দক্ষ ও মেধাবী শিশুশিল্পীদের দক্ষতা উন্নয়নের জন্য ১৬, ১৭, ২৪, ৩১ ডিসেম্বর শিশুনাট্য কর্মশালা করা হবে। আগ্রহী শিশুর অভিভাবকদের ফোনে (০১৭১১ ১৯৯৫৬৮) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।