ভারসাম্যের জন্য খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স্ক ব্যক্তিরা শরীরের ভারসাম্য রাখতে না পারার কারণে কোনো কোনো সময় পড়ে যেতে পারেন। কিন্তু একটি সাধারণ ব্যায়াম করেই তাঁরা ভারসাম্য রক্ষার সামর্থ্য বাড়াতে পারেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক চিকিৎসা বিভাগের এক গবেষণায় দেখা যায়, ভারী বল ধরার (ক্যাচিং) একধরনের ব্যায়ামনির্ভর প্রশিক্ষণের ফলে বয়স্ক ব্যক্তিরা শারীরিক ভারসাম্য রাখার ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়াতে পারছেন। এক্সপেরিমেন্টাল ব্রেন রিসার্চ সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বয়স বাড়লে অঙ্গ-প্রত্যঙ্গের ওপর মানুষের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। নির্দিষ্ট কিছু ব্যায়াম অনুশীলনের মাধ্যমে সেই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। ছুটে আসা বল ধরার ব্যায়াম সে রকমই একটি। আইএএনএস।