ভার্সিটি ভার্সিটি ভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রাইভেট ভার্সিটির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার প্রসার ঘটাতে সরকারের এই কাজকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। অনেক সময় ফ্রি ল্যাপটপসহ ভর্তির অফার দেয় এসব ভার্সিটি; কিন্তু ডিজিটাল যুগের সঙ্গে তাল মেলাতে আরও কিছু ভার্সিটি গড়ে ওঠা প্রয়োজন। কিছু বিখ্যাত ভার্সিটির অনুকরণে এবং কিছু নিজস্ব আইডিয়ায় দেখে নিই অতিপ্রয়োজনীয় ভার্সিটিগুলোর নাম ও এসব ভার্সিটিতে ভর্তির সময় প্রদত্ত অফার রাব্বী আহমেদFUETফেসবুক ইউনিভার্সিটি ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিএই বিশ্ববিদ্যালয়ে ফেসবুক ব্যবহারের যাবতীয় নিয়মকানুন, কমেন্ট করা, পোক দেওয়া, পেজ চালানো, পেজের অ্যাডমিন হওয়ার বিষয়গুলো শেখানো হবে। ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীদের দিনে ১২ ঘণ্টা ফেসবুক ব্যবহারের নিশ্চয়তা দেওয়া হবে।PUBPফটোশপ ইউনিভার্সিটি ফর বেস্ট পিকচারএডিটিং করা ছবির কদর যে হারে বাড়ছে, তার প্রতি লক্ষ রেখে গড়ে তোলা হবে এ বিশ্ববিদ্যালয়। কীভাবে কালো চেহারা ফরসা করা যায়, কীভাবে চেহারায় গ্লেস ফিরিয়ে এনে ফেসবুকে দেওয়া যায়—এ বিষয়ে সূক্ষ্ম ধারণা দেওয়া হবে। ভর্তি হলেই থাকছে অ্যাডোব ফ্লাশ প্লেয়ারের আপডেটেড ভার্সন ইনস্টল করার সুযোগ।IUOTইন্টারনেট ইউনিভার্সিটি অব টেকনোলজিএই বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট ব্যবহারের যাবতীয় নিয়ম শেখানো হবে। মজিলা নাকি গুগল ক্রোম কোনটি দ্রুতগতিসম্পন্ন; কিংবা ইয়াহু, না জিমেইল কোনটা ব্যবহার করবেন। কোন প্যাকেজ বেশি সাশ্রয়ী তা শেখানো হবে। ভর্তির সময় বিখ্যাত ব্র্যান্ডের মডেম একদম ফ্রি।DUOETড্যান্সিং ইউনিভার্সিটি অব এসেনশিয়াল টেকনোলজিবিভিন্ন পার্টিতে কিংবা কোনো প্রতিযোগিতায় কীভাবে নাচতে হবে তা শেখানো হবে। এ ছাড়া কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ যেন ঠিক থাকে, সে বিষয়েও তালিম দেওয়া হবে। স্টুডেন্টদের জন্য হিন্দি গানের আকর্ষণীয় সিডি ছাড়াও থাকবে নাচের বিশেষ পোশাক।UFLABইউনিভার্সিটি ফর লাভ অ্যাডিকটেড অব বাংলাদেশবাংলাদেশে দিন দিন প্রেমিক পুরুষের সংখ্যা বেড়েই চলছে। এর প্রতি নজর রেখেই এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলা জরুরি। এখানে প্রেমিকাকে প্রপোজ, কনভিন্স এবং রিলেশন দীর্ঘস্থায়ী করার কৌশল হাতেকলমে শিক্ষা দেওয়া হবে। HBUহার্ট ব্রেকারস ইউনিভার্সিটিছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে যাওয়া মানুষদের জন্য থাকবে এই ইউনিভার্সিটি। ভর্তির সময় কবিতার বই এবং বিরহী গানের সিডি একদম ফ্রি।BUPবাংলাদেশ ইউনিভার্সিটি ফর পলিটিশিয়ানকীভাবে পলিটিকস করা যায়; একজনের দোষ অন্যের ঘাড়ে চাপানো যায়; সংসদে কীভাবে কথা বলতে হবে এবং পলিটিশিয়ান হওয়ার পর করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হবে। ভর্তি-ইচ্ছুক প্রত্যেককে দেওয়া হবে সুশ্রাব্য বাংলা আধুনিক গালির সংকলন।BISPবাংলাদেশ ইনস্টিটিউট ফর সিঙ্গেল পিপলযাঁরা এখনো সিঙ্গেল আছেন অথবা বিয়ে করার পর বউ ছেড়ে চলে গেছে অথবা সদ্য ছ্যাঁকা খেয়েছেন—সকল সিঙ্গেল পিপলের জন্য এই ইউনিভার্সিটি। ভর্তির সময় কিছু সান্ত্বনাবাণী উপহার দেওয়া হবে।BUTSবাংলাদেশ ইউনিভার্সিটি ফর টক শোটক শোর যুগে কাকে কখন টেলিভিশনে কথা বলতে ডাকা হয় তা বলা মুশকিল। সুন্দরভাবে কথা বলা এবং বাচনভঙ্গি শেখানো হবে। ভর্তির সময় টেলিভিশনের নানা টক শোর বিশেষ মুহূর্তের সিডি সংকলন দেওয়া হবে।