ভালুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ভালুকের শরীরে দুই স্তরের লোম থাকে। ছোট লোম এর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বড় লোম পানি থেকে ত্বক ও ছোট লোমকে রক্ষা করে। একটি সাধারণ আকৃতির ভালুক ঘণ্টায় গড়ে ৪০ মাইল বেগে দৌড়াতে পারে। ভালুকের সাধারণ হূৎস্পন্দন প্রতি মিনিটে ৪০ বার হলেও শীতনিদ্রাকালে তা নেমে আসে মিনিটে আটবারে। মেরু ভালুক কোনো প্রকার বিরতি ছাড়াই ১০০ মাইল সাঁতার কাটতে পারে। আট প্রজাতির ভালুক পাওয়া যায়, যাদের মধ্যে ছয় প্রজাতি বিপন্ন ও বিলুপ্তির ঝুঁকিতে। গ্রিজলি ভালুক বছরে চার থেকে সাত মাস শীতনিদ্রায় থাকে। মেরু ভালুক ২০ মাইল দূর থেকেই সিল মাছের গন্ধ পায়। মেরু ভালুকের দাঁতের সংখ্যা ৪২। মেরু ভালুক স্থলের সবচেয়ে বড় আকারের মাংসাশী প্রাণী। মেরু ভালুকের সাদা লোমের নিচে কালো রঙের লোম থাকে।—জাহিদ হোসাইনসূত্র: উইকিপিডিয়া ও ন্যাশনাল জিওগ্রাফিক