ভালোবাসা লিখে রাখো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশুদ্ধ ভাবনায় খুশির জোয়ারে ভাসতে ভাসতে
ভালোবাসার শিশির ঘ্রাণ নিয়ে আসে ঈদ;
আকাশের বুকে সাশ্রয়ী শিশির
আয়নায় মুখ দেখে নাচে অবিরত—
পাখিগুলো সব উত্সবে মাতে এগাছ ওগাছে
পিঠাপুলি হবে এ ঘরে ও ঘরে—
পথিকেরা ব্যস্ত সবাই কেনাকাটায় আনন্দ উত্সবে।
নগরের রাজপথে পালতোলা রিকশায় ঢেউয়ের দোলা
উচ্ছল ফুলবালিকার দুচোখে জোনাকি
শত দুঃখ-কষ্টের মাঝেও ঈদ ঈদ গন্ধে
বাতাসের ভাঁজে ভাঁজে ভালোবাসা বুকে লিখে রাখে।