ভালো থাকুক শিশু
ছোট ছোট পায়ে শিশুটি হেঁটে বেড়ায় চারপাশ। কখনো বা সাইকেল চালানোর আবদার ধরে। কখনো আপনি নিজেই তাকে নিয়ে যান সাঁতার শেখাতে। তবে সবখানেই চোখে চোখে রাখতে হবে তাকে। এ প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ প্রণব কুমার চৌধুরী। বাইরে যাওয়ার আগেরোদের তীব্রতা বাড়ছে এখন। মিষ্টি রোদ শরীরের জন্য ভালো হলেও কড়া রোদ শিশুদের জন্য ক্ষতিকর। তাই গনগনে দুপুরে শিশুকে বাইরে নেবেন না। বাইরে বের হওয়ার আগে শিশুর মাথায় পরিয়ে দিন ঢাকনাওয়ালা টুপি। এই গরমকালে শিশুকে সব সময় সুতির কাপড়েই বাইরে বের করুন। কড়া রোদে দীর্ঘ ভ্রমণে শিশুবান্ধব সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। রোদে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগে শিশুকে সানস্ক্রিন লাগাবেন।সাঁতারে সতর্কতা এই সময়ে সুইমিং পুলগুলোয় ভিড় বেড়ে যায়। তাই দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে বেশি। শিশুদেরও দীর্ঘ সময় পানিতে থাকার বায়না থাকে। তাই শিশু সুরক্ষায় মেনে চলুন কিছু সতর্কতা। শিশু সাঁতার জানলেও কখনোই তাকে পানিতে একা ছেড়ে দেওয়া উচিত না। জরুরি অবস্থা মোকাবিলায় সুইমিং পুলের কী ধরনের প্রস্তুতি আছে, আগেই জেনে নিন। পুলে সাঁতার শেখানোর ভারটা প্রশিক্ষকের হাতেই ছেড়ে দিন। চার বছর বয়সের আগে শিশু সাঁতার শেখার জন্য শারীরিকভাবে উপযোগী থাকে না। তাই এই সময়ে শিশুকে সাঁতার শেখাতে পুলে নামাবেন না।সাইকেলের সতর্কতাশিশু একটু বড় হলেই বায়না ধরে সাইকেল কিনে দেওয়ার জন্য। কিনে তো দিলেন, কিন্তু সাইকেলে যে বিপদও আছে। একটু সতর্ক হন, তাতেই হবে। দুই চাকার সাইকেল চালাতে উৎসাহী করবেন না। পেছনের চাকার সঙ্গে আরও বাড়তি দুটি সহযোগী চাকা আছে, এমন সাইকেল দিন প্রথমে। তাতে শিশুর সাইকেল থেকে পড়ে যাওয়ার আশঙ্কা কম হবে। শিশুর উচ্চতার উপযোগী সাইকেল কিনে দিন। বেশি বড় সাইকেলে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও বেশি থাকে। সাইকেলের সঙ্গে শিশুকে মাথার হেলমেটও কিনে দিন। এবং তা শিশুকে পরতে উৎসাহী করুন।