ভালো থেকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: স্বপন চারুশি
অলংকরণ: স্বপন চারুশি

বাবাকে নিয়ে কত কথাই না আছে, সব জমা হয়ে আছে স্মৃতি নামের বইয়ের পাতায়। সেই ছোট্টবেলায় যে বাবার আঙুল ধরে চলা শিখেছি, এখনো সেই আঙুল ধরেই চলছি। জীবনের ২১টি বসন্ত পার করেছি বাবার স্নেহ, অল্প শাসন আর ভালোবাসায়। কিন্তু এখনো বাবা ছাড়া কোনো কাজই হয় না আমার, নির্ভরশীলতার সবটা জুড়েই আছে বাবা। হাত ধরে রাস্তা পার করানো, জোর করে খাওয়ানো—এসব এখনো রয়েই গেছে। সময়ের সঙ্গে দূরত্ব বাড়লেও আমার বাবার ওপর নির্ভরশীলতা একবিন্দুও কমেনি। পড়াশোনার জন্য কয়েক বছর ধরে দূরে আছি বাবার থেকে, তবু সবখানেই আমার বাবাকেই লাগে।
জীবনের প্রতিটি বাঁকে বাবা আমার সঙ্গে ছিল, জানি শেষ দিন অবধি থাকবে, পৃথিবী আমার বিপরীতে থাকলেও বাবা আমার সঙ্গে থাকবে, জানি। বাবা, আমিও তোমার নির্ভরশীলতার লাঠি হতে চাই, তোমার পথ চলার অবলম্বন। বাবা, তোমাকে কখনোই বলা হয়নি, তোমাকে খুব ভালোবাসি, বাবা। বাবা দিবসে এটাই বলতে চাই, বাবা, তুমি সব সময় ভালো থেকো, সুস্থ থেকো।