প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান আমার নেশা। ছোটবেলা থেকেই গানের সঙ্গে, কিন্তু আমার এই ডাক্তারি পেশা আমাকে আর গান গাওয়ার সুযোগ দিল না। আমি খুব গানপাগল। তাই তো তোমাকে এত ভালো লাগে। গানের মানুষ তুমি, তাই তো এত ভালোবাসি তোমাকে। কিসের সঙ্গে তোমাকে তুলনা করব বুঝতে পারছি না, কিসে নেই তুমি। তোমার দরাজ কণ্ঠ, তোমার কথা বলার ঢং, তোমার অঙ্গভঙ্গি, তোমার চাহনি, তোমার বিনয়ী ভাব আরও কত কী! সত্যিই মুগ্ধ আমি। তোমাকে দেখে শুধু শিখছি প্রতিনিয়ত। হয়তো তুমি জানো না, কতটা ভালোবাসি তোমায়! কখনো হয়তো জানবেও না, যাকে এত ভালোবাসি, সব সময় শুধু তার মঙ্গল কামনা করি। ভালো থেকো সব সময়, যা তুমি করছ, যা তুমি চাইছ—সব যেন তোমার মনের মতো হয়, আমি শুধু পাশে থেকে তা-ই দেখতে চাই।
ডা. নাজ