ভালো নেই শাক্যমুণি বিহারের শ্রমণেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শত বছরের পুরোনো বৌদ্ধমন্দিরের পাশে অবস্থিত শাক্যমুণি বৌদ্ধবিহার। এ বিহারে ১৩ জন ভিক্ষু, ৫০ জন শ্রমণ ও সাতজন স্থায়ী সেবক আছেন। তিন পার্বত্য জেলার ৫০ জন শ্রমণ বিহারের প্রধান ধর্মীয় গুরু প্রজ্ঞাবংশ মহাথেরোর আশ্রয়ে লেখাপড়া করছে। কোনো ধরনের সরকারি সাহায্য ছাড়াই সম্পূর্ণ দানের ওপর নির্ভর করে এ শ্রমণেরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মংপ্রু চাই মারমা জানান, বিহারে শ্রমণদের আবাসনের সমস্যা প্রকট। খুবই জীর্ণ বেড়ার ঘরে গাদাগাদি করে তাদের থাকতে হয়। তিনি শ্রমণদের থাকার জন্য একটি পাকা ঘর নির্মাণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।