ভালো ফলের ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ভালো বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখেছে। ৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫ জন প্রথম বিভাগ এবং একজন দ্বিতীয় বিভাগ লাভ করেছে। ডবলমুরিং থানায় তিন সেরা শিক্ষার্থী এই বিদ্যালয়ের।ভালো ফলাফলের কারণ সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘আগে যারা বৃত্তি দিত, তাদেরই জোর দেওয়া হতো। এখন সমাপনী পরীক্ষা পদ্ধতিতে সবাইকে সমান জোর দিয়ে পাঠদান করাতে হয়। যার ফলে ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।’ তিনি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরও বলেন, ‘এটি সরকারের একটি মহৎ উদ্যোগ। কারণ এতে অল্প বয়সে শিক্ষার্থীদের পরীক্ষা-ভীতি দূর হবে।’