চট্টগ্রামের জেলা প্রাশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে ভালো স্বাস্থ্যাভ্যাস গড়ে তোলা গেলে সুস্থ নতুন প্রজন্ম গড়ে উঠবে। এ জন্য বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রোগ্রামের প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তবে্য তিনি এসব কথা বলেন।
৮ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) আবদুল জলিল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর) বজলুল হক, সহাকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষিকেশ শীল, দাতা সংস্থা উসাপ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ নবীনুর রহমান।
অপকার জেলা হাইজিন কর্মকর্তা সায়রা নাদনিন প্রকল্প অবহিককরণ সভা সঞ্চালনা করেন। অপকার প্রকল্প সমন্বয়কারী মার্ক দিলীপ মণ্ডল সভায় প্রকল্প সম্পর্কে ধারণা দেন।
সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার সাবরিনা রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের সাবেক অধ্যক্ষ সুলতানুল আলম, ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা প্রমুখ।
সভা শেষে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চট্টগ্রাম জেলায় হাত ধোয়া কর্মসূচি উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।