ভালো হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো হোক

অরুণ কুমার বিশ্বাস

ফেলে আসা দিনগুলো
অকারণ এলোমেলো
দু’হাজার পনেরো—
নতুনের হাতছানি
ঘুচে যাক হানাহানি
সুখ চাই ডিজিটাল মনেরও।

শুভ নববর্ষ
রোজ রোজ হর্ষ
রঙে-ঢঙে জীবনটা ছুঁয়ে যাক
অতীতের ভুলচুক
ভুলে যাই গ্লানি-দুখ
স্বপ্নিল গাঙচিল ঘিরে থাক।