ভালোবাসা ও বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(দ্বিতীয় কিস্তি)এক ছাত্র বিশ্ব ভালোবাসা দিবসে তার শিক্ষিকাকে জিজ্ঞেস করল, ‘মিস, আপনি কি কাল রাতে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে আমাকে কল দিয়েছিলেন?’ শিক্ষিকা রেগে বললেন, ‘কী বলছ এসব? আমি তোমাকে কেন কল করব?’ থতমত খেয়ে সেই ছাত্র বলল, ‘কাল রাতে আমার মোবাইল ফোনে দেখি মিসড কল উঠে আছে। কোন মিস যে কল দিল, বুঝতে পারছি না।’ছোট্ট ছেলে তার বাবার কাছে বিয়ে করার জন্য জেদ ধরেছে। বাবা তো ছেলের ছেলেমানুষি দেখে হেসে খুন। ছেলেকে বললেন, ‘তা বাবা, তুমি কাকে বিয়ে করতে চাও?’ ছেলের জবাব, ‘কেন! দাদিকে।’ বাবা রাগে অগ্নিশর্মা হয়ে ছেলেকে বললেন, ‘আমার মাকে বিয়ে করতে চাস, হতাভাগা, এমন কথা বলতে লজ্জা করল না তোর?’ ছেলের সোজাসাপ্টা জবাব, ‘কেন? আমার মাকে বিয়ে করার সময় কি তোমার লজ্জা করেছিল? আমার কেন লজ্জা করবে!’ছেলে ও মেয়ের মধ্যে কথা হচ্ছে—ছেলে: ওগো, তুমি আমার হূদয়ের মাঝে চলে এসো।মেয়ে: জুতা খুলে আসব?ছেলে: আরে বুদ্ধু, এটা তোমার মায়ের পরিষ্কার করা ঘর নয়। জুতা নিয়েই এসো।বিবাহবার্ষিকীর রাতে ঘুম থেকে উঠে স্ত্রী তার স্বামীকে বলল, ‘শোনো, আমি স্বপ্ন দেখলাম যে তুমি আমাকে কাল সকালে একটি নেকলেস ও হীরার আংটি দিচ্ছ। এর মানে কী, তুমি বলতে পার? তুমি কি সত্যিই আমাকে এগুলো কিনে দেবে? শুনেই স্বামীর পিলে চমকে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই স্বামী হন্তদন্ত হয়ে বাইরে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন কাগজে মোড়ানো একটি প্যাকেট নিয়ে। প্যাকেট দেখেই স্ত্রীর তো চোখ-মুখ হাসিতে ঝলমল। দ্রুত স্ত্রী প্যাকেট খুললেন। ভেতরে একটা বই। বইয়ের নাম—খোয়াবনামা। এক ভদ্রলোক জুয়েলারির দোকানে গিয়ে প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য সবচেয়ে দামি ব্রেসলেট চাইলেন। দোকানদার বললেন, ‘স্যার, ব্রেসলেটে কি আপনার প্রেমিকার নাম খোদাই করে নেবেন?’ ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘না, তার দরকার নেই। তার চেয়ে বরং লিখে দেন, তুমিই আমার প্রথম এবং একমাত্র প্রেম।’ দোকানদার বললেন, ‘স্যার, আপনি আসলেই খুব রোমান্টিক।’ এবারে ওই ভদ্রলোক বললেন, ‘এখানে আসলে রোমান্টিকতার কিছু নেই, পুরোটাই প্রাকটিক্যাল। যদি তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়, তাহলে ব্রেসলেটটি আমি অন্য কোথাও ব্যবহার করতে পারব।’রাস্তায় দ্রুত গাড়ি চালানোর কারণে এক তরুণকে পুলিশ অফিসার আটক করেছেন। লোকটার শুধু একটাই কথা, ‘আগে আমার কথা তো শুনুন।’ কিন্তু পুলিশ অফিসারও নাছোড়বান্দা। ‘না, কোনো কথাই শুনব না। জেলের বড় কর্তা না আসা পর্যন্ত তোমাকে কিছুতেই ছাড়া যাবে না।’ ঘণ্টাখানেক পর পুলিশ অফিসার ওই তরুণকে বললেন, ‘তুমি আসলে ভাগ্যবান। আজকে আমাদের বড় স্যারের মেয়ের বিয়ে। তাই আজ তিনি যখন অফিসে আসবেন, তখন তাঁর মেজাজ খুবই ঠান্ডা থাকবে।’ এতক্ষণে কথা বলার সুযোগ পেয়েই তরুণ হাউমাউ করে বলে উঠল, ‘বড় কর্তা এলে আপনার খবর আছে। আমিই তাঁর মেয়ের হবু বর! বিয়েতে যাচ্ছিলাম।’কফির দোকানে এক তরুণী বান্ধবীদের সঙ্গে আড্ডায় বসেছেন। সবাই বিয়ে নিয়ে কথা বলছেন। ওই তরুণী বললেন, ‘আমি যে পুরুষকে বিয়ে করব, তাকে অবশ্যই একটি বড় প্রতিষ্ঠানের কেউ হতে হবে। তাকে গান জানতে হবে, মজার মজার গল্প জানতে হবে এবং অবশ্যই রাতে বাসায় থাকতে হবে।’ এ কথা শুনেই পাশ থেকে এক বান্ধবী ফোড়ন কাটলেন, ‘তুমি একটা টেলিভিশনকেই বিয়ে করে ফেল না কেন!’বিয়ে হচ্ছে ভালোবাসার পরিণতি। আর ভালোবাসা সব সময়ই অন্ধ। কাজেই বিয়ে হলো অন্ধদের একটি প্রতিষ্ঠান।এক ভদ্রলোককে তাঁর এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, দাম্পত্য জীবনে তুমি কি সুখী? এ কথা শুনেই ওই ভদ্রলোক নিজেকে সুখী দম্পতি হিসেবে দাবি করে বলেছিলেন, ‘আমরা সপ্তাহে দুই দিন নিয়ম করেই রেস্তোরাঁয় যাই। সেখানে রাতের খাবারের পর গান শুনে হাঁটতে হাঁটতে বাসায় ফিরি। বল এটা কি সুখী দম্পতির বৈশিষ্ট্য নয়?’ বন্ধুটি কৌতুহল নিয়ে বললেন, ‘তা তোমরা কবে কবে রেস্তোরাঁয় যাও?’ ‘আমি রেস্তোরাঁয় যাই বুধবার আর আমার স্ত্রী যায় শুক্রবার’—ভদ্রলোকের জবাব।কৌতুক সংগ্রহ: আবু হেনা