ভালোবাসা দিবসে চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র দিনব্যাপী ‘রোমান্টিক ফিল্ম সেশনের’ আয়োজন করেছে। থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত এ চলচ্চিত্র অধিবেশনে সকাল সাড়ে ১০টায় দেখানো হবে জিন্দেগি না মিলেগি দোবারা, দুপুর দুইটায় আমি আদু, বিকেল সাড়ে চারটায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাবাউট লাভ এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে নৌকাডুবি। বিজ্ঞপ্তি।