ভালোবাসা দিবসে ফয়’স লেকে বিশেষ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে ফয়’স লেক রিসোর্ট। ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিসোর্টে দুজনের জন্য সব মিলিয়ে চার হাজার ৫০০ টাকায় ডিলাক্স রুমে দুই দিন এক রাত থাকার ব্যবস্থা, লেকভ্রমণ, ওয়াটার পার্ক—সি ওয়ার্ল্ডে জলকেলিতে মেতে ওঠা ও সব রাইড উপভোগের সুযোগ থাকছে। রয়েছে বার-বি-কিউ ডিনার এবং প্রাতরাশও।এ ছাড়া ফয়’স লেক কমপ্লেক্সে সব দর্শনার্থীর জন্য সঙ্গীসহ দুজনের জন্য এক হাজার ৫০০ টাকায় থাকছে লেকভ্রমণ, ফয়’স লেক অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড ও সি ওয়ার্ল্ডে প্রবেশ, সব রাইড উপভোগ এবং এক বেলা খাবার। বিস্তারিত জানা যাবে ০১৮৪১১২০৬২৩, ০১৮৪১৫৩১৫৫৫ নম্বরে। বিজ্ঞপ্তি।