ভালোবাসা দিবসের খাবারের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্টিন
চকলেট থিম অনুযায়ী সাজানো হয়েছে ওয়েস্টিনের ভালোবাসা দিবসের আয়োজন। এখানকার বিভিন্ন রেস্তোরাঁয় থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন। এ ছাড়া জিতে নিতে পারেন ওয়েস্টিনে রাতযাপন ও স্পার সুযোগ।
র‌্যাডিসন
র‌্যাডিসনের চার রেস্টুরেন্ট আয়োজন করেছে চার ধরনের ভ্যালেন্টাইন অফার। ভালোবাসার মানুষের সঙ্গে মোমের আলোয় রাতের খাবার খেতে পারেন হোটেলের ‘স্পাইস অ্যান্ড রাইস’ রেস্টুরেন্টে। ইউরোপিয়ান খাবারের সমাহার থাকবে ‘সাবলাইম’-এ। বুফে ডিনারের জন্য বেছে নিতে পারেন ‘ওয়াটার গার্ডেন ব্রেসারি’। আর ‘চিটচ্যাট’ ডেলি ক্যাফেতে থাকছে কেক, পেস্ট্রি ও কুকিজ।
রিজেন্সি
ঢাকা রিজেন্সির ছাদের রেস্তোরাঁ গ্রিল অন দ্য স্কাই লাইনে চলবে খাবারের আয়োজন তো আছেই। এ ছাড়া থাকবে উপহার এবং এ ছবি তোলার ব্যবস্থা। সরাসরি গানও শুনতে পারবেন।
ন্যানদোস
ভালোবাসা দিবসে ২০১৪ টাকায় পাবেন বিশেষ খাবার। ভাগ্যবান হলে পেতে পারেন কক্সবাজারে বেড়ানোর সুযোগ কিংবা হীরার
আংটি।
খাজানা
খাজানায় থাকবে বিশেষ বুফে ডিনার। এ ছাড়া উত্তরা ও গুলশানের দুই শাখা থেকে দুই ভাগ্যবান যুগলকে দেওয়া হবে হীরার আংটি।
গ্র্যান্ড সুলতান
শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের ভাড়ায় থাকছে বিশেষ ছাড়। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রোশনি মহলে (গ্র্যান্ড বলরুম) শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদের গান।
ওহ! ক্যালকাটা
বাঙালি খাবারের বিশেষ ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা থাকবে ওহ! ক্যালকাটায়। মুরগির কয়েকটি পদ নতুন করে নিয়ে আসবে ওহ! ক্যালকাটা। চাইলে বুফেও খেয়ে নিতে পারেন।