ভালোবাসার এই দিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ছিল পয়লা ফাল্গুন। বুধবার বিশ্ব ভালোবাসা দিবস। শহরে বসন্তের যে রং লেগেছে, তা যেন আরও বেশি গাঢ়, আরও বেশি উজ্জ্বল হয়েছে আজ—ভালোবাসা দিবসে। নানা আয়োজনের মধ্য দিয়ে নগরবাসী পালন করছে ভালোবাসা দিবস। অনেকেই প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন। একে অন্যের জন্য উপহার হিসেবে কিনেছেন বই, ফুল আরও কত কি। অনেকেই প্রিয়জনের সঙ্গে গিয়েছেন বইমেলায়। বন্ধুদের সঙ্গে আড্ডায় দিনটি কাটিয়েছেন কেউ কেউ।