ভালোবাসার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা কী? কেন ভালোবাসে রাজার ছেলে এবং রাজার মেয়ে পরাজয়ের সব পরাকাষ্ঠা মেনে? তাহলে মানুষ ভালো না বেসে পারে না? বিশ্বকবি রবীন্দ্রনাথ তো শুধু ‘ভালবাসিবার’ জন্যই চেয়েছিলেন একটুখানি অবসর! তবে ‘মুখপানে চাহিয়া’ শুধু ভালোবাসি বললে যেমন ভালোবাসা হয় না, তেমনি অনেকে ভালোবেসে মুখখানি দেখার সময়ও পান না ঠিকমতো। যন্ত্রসভ্যতা বলে কথা...। তবু মানুষের মধ্যে ভালোবাসা ছিল, ভালোবাসা থাকবে—এই হচ্ছে সুখের খবর। তা না হলে জীবন যে আরও দুর্বিষহ হয়ে পড়ত। ভালোবাসা দিবসেই বিচিত্র স্বাদের ভালোবাসার অণুগল্প নিয়ে ছুটির দিনের আয়োজন ছিল সত্যিই অসাধারণ! হামিদ বিন নাছিরকর্ণফুলী, চট্টগ্রাম।