ভালোবাসার কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মে বিকেলে চট্টগ্রাম বন্ধুসভার কক্ষে বসেছিল কবিতার আসর। বৃষ্টিস্নাত বিকেলে প্রথমে কিছুটা একাকী মনে হলেও কিছু সময়ের মধ্যেই আসর জমে উঠেছিল। ‘কাব্যে ভালোবাসা ও ভালোবাসার কাব্য’ আমাদের দিয়েছে অপূর্ব কিছু সময়।
জয়শ্রী মজুমদারের গলায় কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দোল অবলম্বনে ‘গোপন প্রিয়া’ কবিতা দিয়ে অনুষ্ঠানের শুরু। স্বরচিত কবিতা পাঠ আর কথামালায় জমতে থাকে আসর।
আসরের মধ্যমণি ছিল আমাদের নতুন বন্ধু ভাস্কর কর্মকার। ছোট্ট বন্ধুর গলায় গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি যেন অন্য এক আবহে নিয়ে গিয়েছিল।
বন্ধুদের স্মৃতিচারণা, কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অনন্য মাত্রা যোগ করেছিল। অনুষ্ঠান শেষ হয় একটি নাচ দিয়ে। অনুষ্ঠানে অন্য বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন শারমিন আহমেদ ঐশ্বর্য, নাজমুল বাদশা, মোফাচ্ছের মুন্না, রাব্বানী, রিজভী, স্বপ্নিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন মুনতাসির আবদুল্লাহ ও অদিতি মজুমদার।