ভালোবাসার গল্পমালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছর ঘুরে আবারও সমাগত ভালোবাসার দিন। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে পাঠকদের কাছ থেকে ভালোবাসার গল্প আহ্বান করেছিলাম আমরা। বরাবরের মতোই তাঁদের সৃজনশীলতা দিয়ে আমাদের মুগ্ধ করেছেন পাঠকেরা। তাঁদের পাঠানো বিচিত্র স্বাদের গল্পে ভরে উঠেছে আমাদের দপ্তর। সেসব বিচিত্র খুদে গল্পমালা থেকে নির্বাচিত কিছু নিয়ে এবারের আয়োজন। প্রকাশিত হওয়ার মতো গুণাবলি থাকার পরও নিছক স্থানাভাবে এ যাত্রায় বাদ পড়ে গেল কিছু গল্প। ‘ছুটির দিনে’র সামনের যেকোনো সংখ্যায় প্রকাশিত হতে পারে সেসবের কিয়দংশ।বছরের একটিমাত্র দিন পুরোপুরি ভালোবাসার জন্য বরাদ্দ। তাই বলে ভাববেন না, বাকি দিন ভালোবাসার সঙ্গে আড়ি। বছরের প্রতিটি দিন হয়ে উঠুক ভালোবাসায় ভরপুর।সবাইকে ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা।