ভালোবাসার বাজারে বিপণন কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যালেন্টাইন ডে-তে কি কেবল ভালোবাসাবাসিময় জিনিসপত্রই বিক্রি হবে! মোটেও না, বুদ্ধি থাকলে চরম রস-কষহীন পণ্যও গছিয়ে দেওয়া যায় একজন প্রেমিকের হাতে। পণ্যের সঙ্গে কেবল চাই সূক্ষ্ম ও ভালোবাসাবাসিময় একটা মোক্ষম বাণী!১বিমা অমুক প্রতিষ্ঠান আপনার ভালোবাসার প্রতীক। বিনিয়োগ করুন আপনার ভবিষ্যতের জন্য।২বেকারিআজকের কফির কাপের পাশে থাক ‘হার্ট’ আকৃতির রুটি!৩ভাষা শেখানোর স্কুলআপনার ভালোবাসার মানুষটিকে কতটি ভাষায় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলতে পারবেন? একাধিক ভাষায় এই তিনটি শব্দ উচ্চারণ করতে চাইলে চলে আসুন আমাদের কাছে।৪অর্থনৈতিক পরামর্শদাতা আপনি কি জানেন, একটা সম্পর্ক গড়ে ওঠার পর আপনার পকেট থেকে কতগুলো টাকা উড়ে যায়? জানতে হলে আসুন আমাদের ঠিকানায়।৫ব্যাংকএই ভ্যালেন্টাইন দিবসে আপনার প্রেমিকা কী চেয়েছে আপনার কাছে? পকেট গড়ের মাঠ? চিন্তা ঝেড়ে ফেলুন, ঋণ দেওয়ার জন্যই বসে আছি আমরা!৬আসবাবপত্র একা থেকে দোকা হচ্ছেন? চাই বড় একটা বিছানা!৭টিভি টিভি দেখতে গেলেই লড়াই আর নয়! আরেকটি টিভি কিনুন, চোখ খোলা রেখে উপভোগ করুন আপনার প্রিয় অনুষ্ঠান! ৮শুকনো খাবার ও মসলাপ্রেমিকাকে কথা দিয়েছেন—আজ তোমাকে নিজ হাতে রেঁধে খাওয়াব। তবে কথা দিয়েই ফেঁসে গেছেন, আমাদের প্রস্তুতকৃত শুকনো খাবার ও মসলা আপনাকে দিতে পারে সেরা রাঁধুনীর খেতাব এবং অতি অবশ্যই প্রেমিকার মন!৯ডিটারজেন্টশার্টে লিপস্টিকের দাগ কেন?—স্ত্রীর এমন অনুসন্ধানী এবং পরান উড়ে যাওয়া প্রশ্নের মুখোমুখি হওয়ার আগেই কিনে নিন আমাদের এই ডিটারজেন্ট পাউডার। দেখুন সবকিছুই কত সহজে সমাধানযোগ্য!১০ডিশ ওয়াশারআধুনিক স্বয়ংক্রিয় এই ডিশ ওয়াশার আপনাকে দেয় অফুরন্ত সময়! থালা-বাসন মাজার সময়টুকু তাই রাখতে পারেন প্রেমিকার জন্যই।১১দরজা-জানালাঘরের কথা ঘরেই থাক, বাইরের লোকজনকে শুনিয়ে কাজ কী? তাই আপনার দরজা-জানালা হোক আপনার বিশ্বস্ত প্রহরী। এই নিশ্চয়তা কেবল আমরাই দিচ্ছি—ঘরের কথা ঘরেই থাকবে!১২বুট জুতাএই ভ্যালেন্টাইনে আপনার প্রেমিকাকে নিয়ে ঘুরে আসুন কোনো এক বনে, নদীর তীরে; চমৎকার এক অ্যাডভেঞ্চারময় সময় কাটবে নিশ্চিত। তার আগে কিনে নিন আমাদের তৈরি দুই জোড়া বুট জুতা।