ভালোবাসার বিবিধ পর্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রহোদ্দীপক। আকর্ষণীয়া। রূপবতী। মনোহর...অপূর্ব। রহস্যময়ী। অধরা। তবে মনোহর...বুদ্ধিমতী। সদয়চিত্তা। সংস্কৃতিমনা... এককথায়, আদর্শ...উত্তেজক...রেজিস্ট্রিকৃতা। বিবাহিতা...মনোহর! অপূর্ব! তীব্র অনুভূতিপ্রবণ! সক্রিয়!...সেবা-ব্যাগ্র। মনোযোগী। গৃহকর্মনিপুণা। সাশ্রয়ী। পরিপাটি। কঠোর...জেদি। ঈর্ষাকাতর। গায়ে লেপ্টে থাকার স্বভাবগ্রস্ত। কিছুটা রাগী। বিরক্তি উৎপাদনকারিণী...আদর্শ নয়...কিন্তু সত্যিই রূপবতী। ধুরো! আবার রাগী...ক্ষিপ্তা। কঞ্জুস। স্নায়বিক রোগাক্রান্তা। বিকারগ্রস্তা। অপ্রকৃতিস্থা... শীতল। উদাসীন। দূরবর্তিনী...বিবাহবিচ্ছেদপ্রাপ্ত......গতকাল হঠাৎ করেই একজনের সঙ্গে পরিচয় হলো...আগ্রহোদ্দীপক...