ভালোবাসার মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি বললাম, ‘তোমাকে চাই এবার ভ্যালেন্টাইনে।’তুমি বললে, ‘কাউকে আমি দুঃখ দিতে চাইনে,তোমায়সহ দশ-বারোজন দাঁড়িয়ে আছে লাইনে!’তোমার এমন আচরণের অর্থ খুঁজে পাইনেতোমার পেছন শেষ করেছিগোটা মাসের মাইনে।তোমার কথায় সব ছেড়েছিসিগারেটও খাইনেবামে বললে বামে গেছিডানে বললে ডাইনে...প্রিয় পাঠক, আপনি বলুন,এবার ভ্যালেন্টাইনে—দেব নাকি মামলা ঠুকেভালোবাসার আইনে?