ভালোবাসার রঙে রঙিন আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে সম্প্রতি হয়ে গেল প্রবন্ধ ও কবিতা পাঠের দুটি জমজমাট আসর। ১৭ এপ্রিল বন্ধুসভার কার্যালয়ে অনুষ্ঠিত হয় নববর্ষের প্রবন্ধ পাঠ। এরপর ১৯ এপ্রিল ‘কবিতায় ভালোবাসা, ভালোবাসার কবিতা’ শিরোনামে অনুষ্ঠিত হয় কবিতা ও গানের আসর।১৭ এপ্রিল প্রবন্ধ পাঠের আসরে মূল আলোচক ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার। আসরে পাঠ করা হয় কথাসাহিত্যিক সেলিনা হোসেনের প্রবন্ধ ‘বৈশাখের কাছে প্রার্থনা’ এবং ওমর কায়সারের লেখা ‘আবার জমবে মেলা’। ওমর কায়সার বলেন, ‘আজ অনিশ্চিত পথে যাত্রা করেছি আমরা। আমাদের বিকাশের পথকে রুদ্ধ করার জন্য অনেকে অপচেষ্টা চালাচ্ছে। তারুণ্যকে সাহসী হয়ে এ দুর্যোগ মোকাবিলা করতে হবে।’ আলোচনায় অংশ নেন শিরিন আক্তার, মো. সাঈদ, আলমগীর রুমি ও হোসেন আজাদ। ১৯ এপ্রিল ভালোবাসার গান ও কবিতা নিয়ে অনুষ্ঠিত আসরের শুরুতে ‘কেউ কথা রাখেনি’ কবিতাটি আবৃত্তি করেন আবদুস সামাদ। এরপর ‘এই মন তোমাকে দিলাম’ গানটি পরিবেশন করেন ঋতুপর্ণা দাশ ও মিজান বুখারি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’ কবিতাটি আবৃত্তি করেন বন্ধু সেঁজুতি গুপ্তা ও শিহাব জিশান। এরপর ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ গানটি পরিবেশন করেন রণন দাশ। বন্ধু জয়শ্রী দাশ ‘অমলকান্তি’ ও মিনহাজ হোসাইন ‘ফেরিওয়ালা’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন। জয়ীতা দাশের ‘পুরোনো সেই দিনের কথা’ গানটি পরিবেশনের মাধ্যমে শেষ হয় ভালোবাসাপূর্ণ একটি আয়োজনের।