ভালোবাসার সাত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার যাই তেজগাঁ কলেজে মোহনার কাছে আমিমোহনা আমাকে ফাজলামো করে বলে, ‘হে আমার স্বামী,তোমাকে কেবল সপ্তাহে এই শনিবার পাই কাছেআমি ছাড়া আর এ ঢাকা শহরে কজন প্রেমিকা আছে?’মোহনাকে নিয়ে রমনায় যাই, রিকশায় বলি, আরে—তুই ছাড়া বল আপন আমার কে আর থাকতে পারে?হলিক্রসে যাই রোববার আমি খুব সাজুগুজু করেগিয়ে শুনি আমি মেঘনা দাঁড়িয়ে পনেরো মিনিট ধরে।মেঘনা তো রেগে লাল হয়ে আছে ভাবি আমি কী যে করি‘হবে না কখনো এত দেরি আর’—বলে ওর হাত ধরি।‘অপেক্ষা করা কী যে কষ্টের জানো না’—মেঘনা বলেআমি বলি তুমি আড়ি দিয়ে দিও আবার এমন হলে।ফিরোজা রঙের টি-শার্ট সঙ্গে জিনসের প্যান্ট পরিসারা গায়ে কড়া পারফিউম মেখে মোটরবাইকে চড়ি।কারণ সোহাগী ফিরোজা কালার পছন্দ করে, তাইসোমবার দিন গান গেয়ে গেয়ে বাংলা কলেজে যাই।মঙ্গলবার দেখা করবেই ইডেনের শবনমটানা টানা চোখ মিষ্টি চেহারা কথা বলে খুব কম।ছয় দিন নাকি ওর মনে হয় ছয় বছরের মতোছয় দিন পর দেখা হওয়াতে কষ্ট যে ওর কতো।সিটি কলেজের ফারহানা খুব অস্থিরতায় ভোগেবুধবার দিন দেখা হলে বলে ভুগছি তোমার রোগেদিনে দিনে দেখো শুকিয়ে যাচ্ছি কিছুই লাগে না ভালোচোখের নিচটা দেখো ভালো করে হয়েছে কেমন কালো।বিষ্যুদবার নীনার সঙ্গে রোকেয়া হলের গেটেদেখা করি আমি, বাদাম চিবোই তারপর হেঁটে হেঁটে।কোন ছেলে নাকি ভালোবেসে ওকে চিঠিও দিয়েছে একচিঠিটা আমার হাতে দিয়ে বলে দেখ কী লিখেছে দেখ।চিঠি পড়ে আমি হা হা করে হাসি হায়রে পাগল ছেলেলিখেছে, ‘ও নীনা, মরে যাব আমি তোমাকে কাছে না পেলে।’শুক্কুরবার লালমাটিয়ার সিলভি আমায় কয়বাবা-মাকে আর বিশ্বাস নেই, তাই তো এখন ভয়হয়তো আমার বিয়ে দিয়ে দিবে তখন কেমন হবে!আমিও তখন চিন্তিত হই মুখে বলে ফেলি—তবে?সিলভি তখন বলে ফেলে, ‘চলো পালিয়ে কোথাও যাই’চলো আমাদের বাবা-মাকে বলি গুডবাই! গুডবাই!!কৃষ্ণের ছিল একজন আর আমার সাতটি রাধা হাতে নেই বাঁশি মোবাইল তো আছে ভাবুক সবাই গাধা।